মক্কার আকাশে ফের ড্রোন হামলার চেষ্টা, ধ্বংসের দাবি সৌদি জোটের।
সৌদি আরবের পবিত্র নগরী মক্কা অঞ্চলে ড্রোন উড্ডয়নের ঘটনা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। ড্রোনটি শনাক্ত করার পর নিজেদের বাহিনী সেটি ধ্বংস করেছে বলে দাবি করেছে ইয়েমেনে সামরিক অভিযান পরিচালনাকারী সৌদি নেতৃত্বাধীন জোট।
জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, মক্কা অঞ্চলে একটি ড্রোন শনাক্ত করে সফলভাবে ভূপাতিত করেছে তাদের সামরিক বাহিনী।
তবে ড্রোনটি কোথা থেকে এসেছিল, এর লক্ষ্য কী ছিল কিংবা ধ্বংসের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে এ ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা।
সূত্র: আল জাজিরা

মতামত দিন