বাড়ল ফ্লাইট জেট ফুয়েলের দাম।
নভেম্বর মাসে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের জেট ফুয়েলের দামে ভিন্ন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। দেশের অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজের জ্বালানির দাম বাড়ানো হলেও আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে কমানো হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিইআরসি নতুন এ মূল্য ঘোষণা করে। ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৮৯ টাকা ৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। আগের মাসের তুলনায় এ দাম বেড়েছে ৬ টাকা ৩২ পয়সা। নতুন মূল্য আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।
অন্যদিকে, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ১৮৮২ ডলার থেকে কমিয়ে ১ দশমিক ১৬৩৭ ডলার করা হয়েছে।
জ্বালানির দাম সমন্বয়ের ধারাবাহিকতায় গত অক্টোবরেও অভ্যন্তরীণ রুটের জন্য জেট ফুয়েলের মূল্য বাড়িয়েছিল বিইআরসি। সে সময় প্রতি লিটারের দাম ১৬৫ টাকা ৬৫ পয়সা থেকে বাড়িয়ে ১৮২ টাকা ৭১ পয়সা নির্ধারণ করা হয়েছিল। পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইটের জ্বালানির দামও সমন্বয় করা হয়।

মতামত দিন