ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি।
দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ছয়জনের প্রাণহানি ঘটেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের হিসাব অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ইতোমধ্যে ১ লাখ ৪০ হাজার ৯০৯ জনে পৌঁছেছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৯৪৩ জন ঢাকা বিভাগের। এ ছাড়া চট্টগ্রামে ২৪৫, বরিশালে ২১৯, রাজশাহীতে ২১৯, খুলনায় ২৩৫, রংপুরে ৬৫, ময়মনসিংহে ৬০ এবং সিলেটে ২৪ জন রোগী ভর্তি হয়েছেন।
অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এ পর্যন্ত ১ লাখ ৩৪ হাজার ৫৯৪ জন। তবে এখনো দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৮৭৬ জন ডেঙ্গু রোগী।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।

মতামত দিন