শনিবার ছয় ঘণ্টা টোল ছাড়াই চলবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী শনিবার (৭ নভেম্বর) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করা হয়েছে। এদিন নির্দিষ্ট ছয় ঘণ্টা সড়কটি দিয়ে চলাচলকারী যানবাহনকে কোনো টোল পরিশোধ করতে হবে না।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে। এ সময়ের মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচলকারী সব যানবাহন টোলমুক্তভাবে যাতায়াত করতে পারবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সেতু কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
নির্ধারিত সময় শেষ হওয়ার পর এক্সপ্রেসওয়ে ব্যবহারে আগের নিয়মেই টোল দিতে হবে।

মতামত দিন