জাতীয়
ছবি: সংগৃহীত

ধানমন্ডির বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। আগুন নেভাতে ইতোমধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডির ১০/এ নম্বর সড়কের একটি বহুতল ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি উদ্ধার তৎপরতা শুরু করেন ফায়ার সার্ভিসকর্মীরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান অগ্নিকাণ্ডের খবরটি নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে ভবনটিতে আগুন লাগার কারণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়েছেন কি না, কিংবা ভবনটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়েও এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

মতামত দিন