জাতীয়
ছবি: সংগৃহীত

শ্রমিক বিক্ষোভে গাজীপুরে দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা।

নিজেস্ব প্রতিবেদক:

পোশাকশ্রমিকদের আন্দোলনের প্রভাবে গাজীপুরের শিল্পাঞ্চলে প্রায় ১৫০টি কারখানায় সোমবার ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সকালে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধের পাশাপাশি পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

তবে বিকেলের দিকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বিকেল ৩টার দিকে জানান, যেসব কারখানায় ছুটি দেওয়া হয়েছে, সেগুলো মঙ্গলবার নির্ধারিত সময়ে চালু হওয়ার আশা করছেন তাঁরা। তাঁর ভাষ্য, পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে।

সকালে শ্রমিকদের বিক্ষোভের একপর্যায়ে গাজীপুর মহানগর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন স্থানে সড়কে অবস্থান নিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করেন আন্দোলনকারীরা।

শিল্প পুলিশের পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা ও মহানগর পুলিশ এবং বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন আমজাদ হোসেন।

মতামত দিন