অপরাধ
ছবি: সংগৃহীত

ঢাকায় ট্রাফিক আইন অমান্য, এক দিনে ১ হাজার ৮১০ মামলা।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীতে ট্রাফিক আইন ভাঙার দায়ে এক দিনে ১ হাজার ৮১০টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। অভিযানের সময় ৪৯৮টি গাড়ি ডাম্পিংয়ে পাঠানোর পাশাপাশি ৩৮১টি গাড়ি রেকার করা হয়েছে।

শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে এসব ব্যবস্থা নেওয়া হয়। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি ৪১৩টি মামলা হয়েছে মতিঝিল ট্রাফিক বিভাগে। এরপর মিরপুরে ২৮৪, গুলশানে ৩০৩, উত্তরা ৩০৪, লালবাগে ১৮১, ওয়ারীতে ১৬৭, তেজগাঁওয়ে ৯৫ এবং রমনা ট্রাফিক বিভাগে ৬৩টি মামলা করা হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে যানবাহন ডাম্পিং ও রেকার করার ব্যবস্থাও নেওয়া হয়েছে।

সূত্র: বাসস

মতামত দিন