বিদ্যুৎ সরবরাহ নিয়ে দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি।
নিজেস্ব প্রতিবেদক:
যান্ত্রিক ত্রুটিতে মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা ও চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হলেও অধিকাংশ স্থানে সংযোগ পুনঃস্থাপন করা হয়েছে। বাকি এলাকাগুলোতেও দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক করতে জরুরি ভিত্তিতে কাজ করছেন সংশ্লিষ্টরা। অবশিষ্ট এলাকাগুলোতে অল্প সময়ের মধ্যে বিদ্যুৎ ফিরে আসবে বলে আশা করছে বিদ্যুৎ বিভাগ।
সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিভাগটি।
মতামত দিন