রাজনীতি
ছবি: সংগৃহীত

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি, ঘোষণা নতুন কর্মসূচির।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে আগামী ৭ নভেম্বর কেন্দ্রীয়ভাবে বর্ণাঢ্য র‌্যালি করবে বিএনপি। একই দিনে দলের প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন দলটির নেতাকর্মীরা।

দিবসটি পালনে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত একাধিক কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির কথা জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

ঘোষণা অনুযায়ী, ৭ নভেম্বর সকাল ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হবে। পরে নয়াপল্টন থেকে কেন্দ্রীয় র‌্যালি বের হবে। একই কর্মসূচির অংশ হিসেবে জেলা ও উপজেলা পর্যায়েও র‌্যালি আয়োজন করবে বিএনপি।

দিবসটি উপলক্ষে সকাল ১১টায় জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি ফাতেহা পাঠ করা হবে। এ ছাড়া বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন পোস্টার প্রকাশ এবং আলোচনা সভার আয়োজন করবে। ছাত্রদলের উদ্যোগে থাকবে আলোকচিত্র প্রদর্শনী।

রিজভী জানান, কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সব জেলাতেও অনুরূপ আয়োজন করা হবে। বিএনপির বাইরেও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন দিবসটি উপলক্ষে কর্মসূচি পালনের কথা জানিয়েছে।

বিএনপির আলোচনা সভার তারিখ এখনো চূড়ান্ত হয়নি। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেতাদের আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সম্ভাব্য তারিখ হিসেবে ৬ নভেম্বরের কথা সংবাদ সম্মেলনে উল্লেখ করেন রিজভী।

মতামত দিন