ডেঙ্গুতে এক দিনে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ২১৮ জন।
দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক থাকছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ২ হাজার ২১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৯৪২ জন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে গেছেন। এ ছাড়া খুলনা বিভাগে ২৮৪ জন, চট্টগ্রাম বিভাগে ২৪০ জন, রাজশাহী বিভাগে ২৪৬ জন এবং বরিশাল বিভাগে ২৩২ জন ভর্তি হয়েছেন।
বিভাগভিত্তিক হিসাবে আরও দেখা যায়, ময়মনসিংহে ১২১ জন, রংপুরে ১১৩ জন এবং সিলেটে ৪০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ১৬৬ জনে। এ সময়ে এ রোগে মোট মৃত্যুর সংখ্যা ৩৮৯ জনে পৌঁছেছে।

মতামত দিন