ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

আট দিন পর বেনাপোল বন্দর দিয়ে ফের শুরু আমদানি-রপ্তানি।

নিজেস্ব প্রতিবেদক:

স্বাভাবিক সময়ে প্রতিদিন ভারত থেকে পাঁচ শতাধিক ট্রাকে পণ্য আসে বেনাপোল স্থলবন্দরে। বাংলাদেশ থেকে বিপরীতে ভারতে যায় প্রায় ২০০ ট্রাক পণ্য।

দুর্গাপূজার ছুটিতে আট দিন বন্ধ থাকার পর শনিবার (২৪ অক্টোবর) আবার চালু হয়েছে এই বাণিজ্যিক কার্যক্রম। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত প্রথম এক ঘণ্টায় ভারত থেকে ৩৫টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে, আর বাংলাদেশ থেকে ভারতে গেছে ১১টি ট্রাক।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, শারদীয় দুর্গাপূজার সরকারি ছুটির কারণে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল। ছুটি শেষ হওয়ায় শনিবার সকাল থেকে বাণিজ্যিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিনও আমদানি-রপ্তানি চালুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বন্দর সূত্রে জানা গেছে, পণ্য পরিবহন বন্ধ থাকলেও আট দিনের ছুটিতে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত চালু ছিল। শনিবার থেকে স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচলও আবার শুরু হয়েছে।

মতামত দিন