জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম নিয়ে নতুন সিদ্ধান্ত, বন্ধ থাকবে যতদিন।
নিজেস্ব প্রতিবেদক:
জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন সেবা নিতে আগামী কয়েক দিন অপেক্ষা করতে হবে সেবাগ্রহীতাদের। সংশ্লিষ্ট সফটওয়্যার রক্ষণাবেক্ষণের কারণে ২৫ অক্টোবর সকাল পর্যন্ত বন্ধ রাখা হয়েছে এ কার্যক্রম।
রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৫ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে।
জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন প্ল্যাটফর্ম বিডিআরআইএসের রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়।
মতামত দিন