আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইয়েমেনে সামরিক শিবিরে হুতির ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩।

নিজেস্ব প্রতিবেদক:

ইয়েমেনের দক্ষিণ-মধ্যাঞ্চলীয় শাবওয়া প্রদেশে সরকারি বাহিনীর একটি সামরিক প্রশিক্ষণ শিবিরে প্রাণঘাতী হামলা চালিয়েছে হুতিরা। এতে অন্তত ৫৩ জন সরকারি বাহিনীর সদস্য নিহত হয়েছেন।

আহত হয়েছেন আরও দুই শতাধিক মানুষ।

হামলার সময় শিবিরটিতে সামরিক প্রশিক্ষণ মহড়া চলছিল। এ অবস্থায় হঠাৎ তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এসে ঘাঁটিতে আঘাত হানে। নাম প্রকাশ না করার শর্তে ইয়েমেন সরকারের কর্মকর্তারা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

হামলার পর সামরিক ঘাঁটিতে হতাহতদের ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকার দৃশ্য উঠে এসেছে একটি ভিডিওতে। ভিডিওটি যাচাই করেছে বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে হামলায় হতাহতের তথ্য ইয়েমেন সরকারের কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকেও জানিয়েছেন। হামলার দায় স্বীকার করেছে হুতিরা।

মতামত দিন