জাতীয়
ছবি: সংগৃহীত

ইনানীর রিসোর্টে আগুনে প্রাণহানি ১০, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে কয়েকজন।

নিজেস্ব প্রতিবেদক:

কক্সবাজারের ইনানীতে পর্যটকদের জন্য নির্মিত টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ১০ জনে পৌঁছেছে। আগুনে হতাহতদের মধ্যে আরও কয়েকজন পর্যটক গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তাঁদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ রয়ে গেছে।

শনিবার (১৭ অক্টোবর) সকালে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার রিসোর্টটিতে আগুন লাগার ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল ৮টার দিকে উদ্ধার ও নির্বাপণকাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার দোলন আচার্য অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিরা পর্যটক ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে উদ্ধারকাজে নিয়োজিত বাহিনী।

দোলন আচার্য জানান, উদ্ধারকাজ ও পরিস্থিতি পর্যালোচনার পর হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

মতামত দিন