হিলি স্থলবন্দরে টানা আট দিন বন্ধ আমদানি-রপ্তানি।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। সাপ্তাহিক ছুটিসহ টানা আট দিন বন্ধ থাকবে বন্দরের এ কার্যক্রম।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে এ তথ্য জানান হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মণ্ডল।
তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে ভারত থেকে পণ্য আনা এবং বাংলাদেশ থেকে ভারতে পণ্য পাঠানোর কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। আগামী ২৪ অক্টোবর (শনিবার) থেকে বন্দরের আমদানি-রপ্তানিসহ অভ্যন্তরীণ কার্যক্রম আবারও স্বাভাবিক নিয়মে চলবে।
অন্যদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া জানান, স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।
মতামত দিন