ডেঙ্গুতে এক দিনে আরও ৫ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ১৯২০।
নিজেস্ব প্রতিবেদক:
ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে গত ২৪ ঘণ্টার হাসপাতাল ভর্তি ও মৃত্যুর হিসাব। এক দিনে মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের প্রাণ গেছে।
নতুন রোগীদের নিয়ে একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯২০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত নিয়মিত ডেঙ্গু প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ৩২১ জন।
এক দিনে বিপুলসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হওয়ার পাশাপাশি মৃত্যুর ধারাবাহিকতা দেশের ডেঙ্গু পরিস্থিতির গুরুতর চিত্র তুলে ধরছে।
মতামত দিন