২৪ ঘণ্টায় ডেঙ্গু কেড়ে নিল আরও ৪ প্রাণ, আক্রান্ত ১,৬৩১।
দেশে ডেঙ্গুর প্রকোপে প্রাণহানির সংখ্যা ৩০০-এর কাছাকাছি পৌঁছেছে। চলতি বছরের ১০ অক্টোবর পর্যন্ত এ রোগে মারা গেছেন ২৯৯ জন।
শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। গত এক দিনে এ এলাকায় ৪০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৩৪ জন, বরিশাল বিভাগে ২১৯ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ২০৫ জন এবং খুলনা বিভাগে ১৮৪ জন চিকিৎসা নিতে হাসপাতালে গেছেন।
অন্যদিকে রাজশাহী বিভাগে ১৪১ জন, রংপুর বিভাগে ৭৫ জন, ময়মনসিংহ বিভাগে ৬১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৯২ জন এবং সিলেট বিভাগে ১৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের শুরু থেকে ১০ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯৭ হাজার ৮২ জন। এ সময় চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পর হাসপাতাল ছেড়েছেন ৯১ হাজার ৭ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৬২৭ জন।
গত বছরের পরিসংখ্যানেও ডেঙ্গুর বড় ধরনের প্রভাব দেখা গেছে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ওই বছর এ রোগে প্রাণ হারান ৪১৩ জন।

মতামত দিন