লালবাগ বিভাগের ছয় থানায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৫৯।
রাজধানীর পুরান ঢাকায় অপরাধ দমনে পুলিশের অভিযানে ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। লালবাগ বিভাগের আওতাধীন ছয়টি থানার বিভিন্ন এলাকায় শুক্রবার দিনভর এ অভিযান চালানো হয়।
শনিবার (১০ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের তথ্য জানান।
পুলিশের দেওয়া হিসাব অনুযায়ী, গ্রেপ্তারের সংখ্যায় এগিয়ে রয়েছে কোতোয়ালি থানা। এ থানা থেকে ১৯ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া কামরাঙ্গীরচর থানা এলাকায় ১৪ জন, লালবাগে ১০ জন, বংশালে আটজন, চকবাজারে ছয়জন এবং সূত্রাপুরে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. বাবু ওরফে ব্লেড বাবু (২৭), মো. সেলিম (৫০), এম জামাল আহমেদ সানি (৩০), মো. সাগর (২১), মো. জীবন (২০), মো. সাব্বির (২৩), মো. জাহিদ হোসেন (২৮), নুর মোহাম্মদ (২৪), মো. রিপন হোসেন (২২), মো. রোমান (৩৮), মেহেদী হাসান (২২), মো. সাব্বির (২০), মো. বিল্লাল হোসেন (১৯), মো. সুজন (৩১), মো. রাজু (১৮), মো. আজাদ (২৪), লালচাঁন বাদশা (২০), মো. রওনক আহমেদ হৃদয় (২১), মো. সাদ্দাম (২৮), আওয়াল মিয়া (৩৬), মো. বুলবুল (৩২), মো. আনোয়ার (২৬), মো. রফিকুল ইসলাম (৪৮), নিয়াজ উদ্দিন (৪০), মো. জাকির হোসেন (৩৬), আকাশ (২৬), মো. হেদায়েত উল্লাহ বক্সার (৩৯), মো. মানিক (৪০), শহীদুল ইসলাম (২৮), মো. সোহেল (৪৯), মো. সালাউদ্দিন ওরফে শান্ত (২৪), মামুন ওরফে পাপ্পু (৩৫), মো. আব্দুল মোতালেব রাজন (৩৯), মো. রাজিব আহম্মেদ রাহাদ (৩০), মো. নাসিম নাছির (৪৮), মো. হুমায়ুন কবির (৪০), মো. মামুন (৩৫), মো. শানু মিয়া (৪৯), মো. সাইফুর রহমান (৩৭), মো. সংগ্রাম হোসেন (৩০), মো. বাবু (৩৭), মো. হৃদয় (২৮), মো. রিপন (৩২), মো. ফারুক মিয়া (৩৪), মো. সিজান মিয়া (২০), মো. সৈকত (২১), মো. মেহেদী হাসান (২১), সজিব হোসেন (২০), মো. রায়হান (২৫), মো. মেহেদী হোসেন (২৪), রহমত আলী (২৫), মো. মিনহাজ আহমদ (১৯), মো. শাহিন (২২), মো. শুভ (২৫), মীর আসিফ হোসেন (২৫), মো. মাহফুজ (২৩), মো. বিপ্লব হোসেন সরদার (৩৫), মো. নাইম (১৯) ও মো. তানজিল আহম্মেদ নিলয় (২২)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।

মতামত দিন