অর্থনীতি
ছবি: সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের নতুন দর কার্যকর।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের বাজারে স্বর্ণের নতুন দর কার্যকর হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ এখন বিক্রি হবে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকায়।

আগের দামের তুলনায় প্রতি ভরিতে কমেছে ১ হাজার ৬৯১ টাকা।

সোমবার (৫ অক্টোবর) অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই দিন সকাল ১০টা থেকেই নতুন দর কার্যকর হয়েছে।

দাম সমন্বয়ের পর ২১ ক্যারেটের স্বর্ণের ভরি দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা। ১৮ ক্যারেটের ক্ষেত্রে নতুন দাম ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা। আর সনাতন পদ্ধতিতে তৈরি স্বর্ণের এক ভরি বিক্রি হবে ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকায়।

২২ ক্যারেটের স্বর্ণের ক্ষেত্রে প্রতি ভরি ১১ দশমিক ৬৬৪ গ্রাম হিসাব করা হয়। নির্ধারিত এসব দামের মধ্যে প্রযোজ্য ভ্যাটও অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে স্বর্ণের দর কমলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেটের এক ভরি রুপা আগের মতোই ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ১৪১ টাকা এবং ১৮ ক্যারেট ৩ হাজার ৫৫৮ টাকা দরে বিক্রি হবে।

সনাতন পদ্ধতির রুপার ভরিও অপরিবর্তিত রয়েছে। এ মানের এক ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

মতামত দিন