রাজনীতি
ছবি: সংগৃহীত

ইনুর ১০ বছরের কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল।

নিজেস্ব প্রতিবেদক:

হাসানুল হক ইনুর মামলার রায়ে সাজা নিয়ে সন্তুষ্ট নয় রাষ্ট্রপক্ষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ১০ বছরের কারাদণ্ডের পরিবর্তে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে প্রসিকিউশন।

সোমবার (৫ অক্টোবর) সুপ্রিম কোর্টে আবেদনটি দাখিল করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন।

রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তি হলো, মামলায় ইনুর বিরুদ্ধে যে অপরাধগুলো প্রমাণিত হয়েছে, সেগুলোর গুরুতরতার সঙ্গে ১০ বছরের দণ্ড সামঞ্জস্যপূর্ণ নয়। তাদের মতে, অপরাধের মাত্রা বিবেচনায় আরও কঠোর শাস্তি প্রয়োজন।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইনুর বিরুদ্ধে মামলাটি করা হয়। বিচার শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে ১০ বছরের কারাদণ্ড দেন।

এবার ওই রায়ের সাজা অংশ পরিবর্তনের জন্য উচ্চ আদালতের হস্তক্ষেপ চেয়েছে প্রসিকিউশন। আবেদনে ১০ বছরের দণ্ডের বদলে মৃত্যুদণ্ড দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

রাষ্ট্রপক্ষের এই আবেদনের পর আপিল বিভাগে মামলাটির পরবর্তী আইনি কার্যক্রম এগোবে।

মতামত দিন