অর্থনীতি
ছবি: সংগৃহীত

ভোক্তাদের জন্য দুঃসংবাদ, ফের বাড়ল এলপিজির দাম।

নিজেস্ব প্রতিবেদক:

অক্টোবর মাসে রান্নার গ্যাসের খরচ বাড়ছে ভোক্তাদের। ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে এখন গুনতে হবে ১ হাজার ৮৩৭ টাকা, যা আগের মাসের নির্ধারিত দামের তুলনায় ২৫২ টাকা বেশি।

রোববার (৪ অক্টোবর) বিকেলে নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ঘোষণার পর থেকেই সংশোধিত এ দাম কার্যকর হয়েছে।

সেপ্টেম্বরে ১২ কেজির সিলিন্ডারের জন্য নির্ধারিত মূল্য ছিল ১ হাজার ৫৮৫ টাকা। ওই মাসে আগের দামের তুলনায় ১৩ টাকা কমিয়েছিল নিয়ন্ত্রক সংস্থাটি।

অন্যদিকে আগস্টে একই পরিমাণ এলপিজির দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা। ফলে দুই মাসের ব্যবধানে এলপিজির দামে বড় ধরনের পরিবর্তন দেখা গেল।

নতুন দর কার্যকর হওয়ায় আবাসিক গ্রাহকদের পাশাপাশি এলপিজিনির্ভর বিভিন্ন ব্যবহারকারীর মাসিক ব্যয়ও বাড়তে পারে।

মতামত দিন