অপরাধ
ছবি: সংগৃহীত

শাহজালালে বিমানের কর্মীর কাছ থেকে ১ কেজি স্বর্ণ উদ্ধার, আটক ২

নিজেস্ব প্রতিবেদক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের এক কর্মীর কাছ থেকে প্রায় ১ কোটি নয়, ২ কোটি ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট। এ ঘটনায় ওই কর্মী ও তার দেওয়া তথ্যের ভিত্তিতে এক যাত্রীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটের দিকে এভসেকের সহায়তায় এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে বিমানবন্দরে তল্লাশি চালানো হয়। এ সময় বাংলাদেশ বিমানের কর্মী ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করে তার শার্টের পকেট ও কোমরের বেল্ট থেকে টিস্যুতে মোড়ানো নয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া বারগুলোর মোট ওজন ১ হাজার ৪৯ দশমিক ৪০ গ্রাম। অর্থাৎ স্বর্ণের পরিমাণ প্রায় ১ দশমিক ০৫ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ২ কোটি ১০ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওবায়দুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে সংশ্লিষ্ট এক যাত্রীকেও আটক করা হয়। স্বর্ণ পাচারের সঙ্গে তাদের সম্পৃক্ততা এবং এর পেছনে আরও কেউ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, উদ্ধার করা স্বর্ণসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইনে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

মতামত দিন