৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন করা যাবে ১ অক্টোবর থেকে।
নিজেস্ব প্রতিবেদক:
চিকিৎসক নিয়োগে ৫১তম বিসিএসের বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে সরকারি চাকরিতে মোট ৫ হাজার চিকিৎসক নিয়োগের কথা জানানো হয়েছে।
এই বিশেষ বিসিএসের আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১ অক্টোবর থেকে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা মোট ৫ হাজার পদের মধ্যে সহকারী সার্জনের পদ রয়েছে ৪ হাজার ৭০০টি।
বাকি পদগুলোসহ পুরো নিয়োগপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে পিএসসি। বিশেষ এই বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য খাতে বিপুলসংখ্যক চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
মতামত দিন