আবহাওয়া
ছবি: সংগৃহীত

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, সতর্ক ৭ জেলার নদীবন্দর।

নিজেস্ব প্রতিবেদক:

বুধবার দিনের শেষভাগে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় বাতাসের গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। ঝুঁকি বিবেচনায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারে এই আবহাওয়ার প্রভাব পড়তে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে এসব অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

একই সময়ে কোথাও কোথাও বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টিও হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের এই পরিস্থিতির কারণে সাত জেলার নদীবন্দরকে সতর্ক সংকেতের আওতায় রাখা হয়েছে।

মতামত দিন