সিআইডি’র সেই তিন মুখ সম্পূর্ণ ভিন্ন চরিত্রে দেখা যাবে জনপ্রিয় এই তিন অভিনেতাকে।
একসঙ্গে ফিরছেন দয়ানন্দ শেঠি, শিবাজি সাতম ও আদিত্য শ্রীবাস্তব। তবে নতুন এই যাত্রায় ‘সিআইডি’র পরিচিত পুলিশ কর্মকর্তা হিসেবে নয়, সম্পূর্ণ ভিন্ন চরিত্রে দেখা যাবে জনপ্রিয় এই তিন অভিনেতাকে।
ম্যাঙ্গালোর ও উদুপিতে ইতোমধ্যে সিরিজটির শুটিং শুরু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এ খবর জানান দয়ানন্দ শেঠি। একটি ভিডিও প্রকাশ করে নতুন সিরিজের সঙ্গে যুক্ত অভিনয়শিল্পীদেরও পরিচয় করিয়ে দেন তিনি।
ভিডিওতে শিবাজি সাতম জানান, দর্শকদের দীর্ঘ অপেক্ষার পর নতুন কাজ নিয়ে তারা ফিরেছেন। শুটিংয়ের স্থান হিসেবেও ম্যাঙ্গালোর ও উদুপি এলাকার কথা উল্লেখ করেন তিনি।
নতুন সিরিজের ধরন সম্পর্কে আদিত্য শ্রীবাস্তব জানান, ‘পাপনাশম’ও ক্রাইম ঘরানার গল্প। তবে আগের কাজের সঙ্গে এর বড় পার্থক্য রয়েছে। এখানে দর্শক তাদের এমন সব চরিত্রে দেখবেন, যা ‘সিআইডি’র সময়কার পরিচিত ভূমিকাগুলোর সঙ্গে মিলবে না।
দুই দশকেরও বেশি সময় ধরে ‘সিআইডি’তে এই তিন অভিনেতার অভিনয় দর্শকদের কাছে আলাদা পরিচিতি তৈরি করে। দয়ানন্দ শেঠি, শিবাজি সাতম ও আদিত্য শ্রীবাস্তবের চরিত্রগুলো ভারতীয় টেলিভিশনের ক্রাইম শোর দর্শকদের কাছে বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠে।
নতুন সিরিজে তাদের প্রত্যেকের চরিত্র ঠিক কেমন হবে কিংবা গল্পের মূল রহস্য কী—এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো বিস্তারিত জানানো হয়নি। ফলে পরিচিত তিন অভিনেতাকে এবার কী ধরনের ভূমিকায় দেখা যাবে, সেটিই ‘পাপনাশম’ ঘিরে দর্শকদের বড় কৌতূহল হয়ে উঠেছে।
‘সিআইডি’ থেকে দীর্ঘ বিরতির পর একই ঘরানার নতুন একটি প্রযোজনায় তিন তারকার একসঙ্গে ফেরাকে ঘিরে এরই মধ্যে আগ্রহ তৈরি হয়েছে তাদের ভক্তদের মধ্যে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
মতামত দিন