রাজনীতি
ছবি: সংগৃহীত

দেশ ও জনগণের স্বার্থে যত আন্দোলন হয়েছে, তার বিরোধিতা করেছে জামায়াত: রিজভী।

নিজেস্ব প্রতিবেদক:

বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মসূচি পালনে কোনো ধরনের বাধা দেওয়া হচ্ছে না—এমন দাবি করে দেশে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দলের ভূমিকা’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি বাধাহীনভাবে অনুষ্ঠিত হওয়ার বিষয়টিই দেশে গণতান্ত্রিক পরিবেশের একটি দৃষ্টান্ত। একই সঙ্গে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে অপপ্রচার চালিয়ে তা বাধাগ্রস্ত করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি।

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা অভিযোগ করেন, এসব ঘটনার সঙ্গে পতিত স্বৈরাচারের পাশাপাশি বিরোধী দলের কিছু আত্মস্বীকৃত সন্ত্রাসীও জড়িত রয়েছে।

এরপর জামায়াতে ইসলামী প্রসঙ্গে নিজের অবস্থান তুলে ধরেন রিজভী। তার দাবি, দেশের মানুষের স্বার্থ, জাতীয়তাবাদী চেতনা এবং জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন সময়ে যে আন্দোলন হয়েছে, সেগুলোর বিরোধিতা করেছে জামায়াত।

তিনি আরও অভিযোগ করেন, দলটি বিভিন্ন সময়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। এ কারণে জনগণের কাছ থেকে জামায়াত কখনো চূড়ান্ত আস্থা অর্জন করতে পারেনি বলেও দাবি করেন বিএনপির এই নেতা।

অনুষ্ঠানে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী রাজনৈতিক শক্তির ভূমিকা নিয়েও বক্তব্য দেন তিনি। তার বক্তব্যে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, বিরোধী দলের কর্মসূচি এবং বিভিন্ন আন্দোলনে জামায়াতের অবস্থান নিয়ে সমালোচনা উঠে আসে।

মতামত দিন