জাতীয়
ছবি: সংগৃহীত

শুক্রবার সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজে পাইপলাইন সরানোর জন্য শুক্রবার সকাল থেকে পরদিন সকাল পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে আশুলিয়া, সাভার, কাশিমপুর, চন্দ্রা ও আশপাশের বিস্তীর্ণ এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকেরা ভোগান্তিতে পড়তে পারেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দেওয়া তিতাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১৯ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা নির্ধারিত এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এই সময় আশুলিয়া বাজার থেকে বাইপাইল পর্যন্ত সড়কের দুই পাশের এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্লান্ট এবং বেক্সিমকো ডিআরএসসহ সংশ্লিষ্ট শিল্পাঞ্চলে গ্যাস পাওয়া যাবে না। একই কারণে কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা ও চন্দ্রা মোড় এলাকাও বন্ধের আওতায় থাকবে।

তিতাসের তালিকায় আরও রয়েছে নবীনগর, সাভার টাউন, সাভার ক্যান্টনমেন্ট, উলাইল, ব্যাংক টাউন, সাভার রেডিও কলোনি, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ী, কাঠগড়া, জিরাবো, গাজীরচট ও নয়াপাড়া।

এ ছাড়া দেওয়ান ইদ্রিস সড়কের দুই পাশ, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্ডারবর, ভাদাইল, লতিফপুর, মানিকগঞ্জ ও সংলগ্ন এলাকাও গ্যাস বন্ধের তালিকায় রয়েছে।

তিতাস জানিয়েছে, নির্ধারিত অঞ্চলের বাইরে আশপাশের এলাকাতেও এ সময় গ্যাসের চাপ কমে যেতে পারে। পাইপলাইন স্থানান্তরের জরুরি কাজের কারণে সাময়িক এই অসুবিধা হওয়ায় গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

মতামত দিন