রাজনীতি
ছবি: সংগৃহীত

নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া দেশের সামগ্রিক অগ্রগতি ও উন্নয়ন পূর্ণতা পাবে না: রিজভী।

 নিজেস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব দেশের জ্বালানি সরবরাহেও পড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তার মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের অবসান না হলে গ্যাস ও জ্বালানি সংকটের সমাধান সম্ভব নয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করা হয়।

রিজভী বলেন, নানা ধরনের সংকটের মধ্যেও বর্তমান সরকার দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

দেশের উন্নয়ন প্রসঙ্গে নারীদের অংশগ্রহণের বিষয়টিও তুলে ধরেন বিএনপির এই নেতা। তিনি বলেন, নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া দেশের সামগ্রিক অগ্রগতি ও উন্নয়ন পূর্ণতা পাবে না।

এদিকে সরকারের খাল খনন কর্মসূচির অগ্রগতি নিয়েও কথা বলেন রিজভী। তিনি জানান, ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে এখন পর্যন্ত ১ হাজার কিলোমিটার খনন সম্পন্ন হয়েছে বলে দাবি করেন তিনি।

জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে এসব মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মতামত দিন