জাতীয়
ছবি: সংগৃহীত

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর বৈঠকে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার।

বৈঠকে দুই দেশের মানুষের পারস্পরিক কল্যাণে বিদ্যমান অংশীদারত্বকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্ব পায়।

আলোচনায় বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের অভিন্ন ইতিহাস এবং সাংস্কৃতিক নৈকট্যের পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে গড়ে ওঠা পারস্পরিক সম্পর্কের কথাও উঠে আসে। এসব ভিত্তির ওপর দাঁড়িয়ে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার বিষয়ে গুরুত্বারোপ করেন তারা।

সাক্ষাতের শুরুতে রাষ্ট্রপতিকে আন্তরিক শুভেচ্ছা জানান দিনেশ ত্রিবেদী। বাংলাদেশের জনগণের সেবায় রাষ্ট্রপতির দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন তিনি।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ ও জনগণের কল্যাণকে সামনে রেখে দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রগুলো আরও জোরদার করার তাৎপর্যও তুলে ধরা হয়।

মতামত দিন