দারুসসালামে নারী গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার।
রাজধানীর দারুসসালাম এলাকায় নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গ্রেপ্তার তিনজনকে নিয়ে আজ বিস্তারিত তথ্য প্রকাশ করবে র্যাব-৪।
গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে এখনো বিস্তারিত কোনো পরিচয় প্রকাশ করেনি র্যাব।
র্যাবের ভাষ্য অনুযায়ী, দারুসসালামের একটি বাসায় নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে অস্ত্র ও বিভিন্ন আলামত জব্দ করা হয়।
তবে কীভাবে ওই নারী গুলিবিদ্ধ হয়েছেন, গ্রেপ্তারদের সঙ্গে ঘটনার সম্পৃক্ততা কী এবং উদ্ধার হওয়া আলামত সম্পর্কে বিস্তারিত এখনো জানানো হয়নি।
এসব প্রশ্নের উত্তরসহ অভিযানের পুরো বিষয়টি তুলে ধরতে রোববার বিকেলে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করা হবে। সেখানে র্যাব-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বিস্তারিত ব্রিফ করবেন।

মতামত দিন