জাতীয় সংসদের অধিবেশনে ফিরলেন মির্জা আব্বাস।
চিকিৎসার কারণে দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর জাতীয় সংসদের অধিবেশনে ফিরেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা সংসদ সদস্য মির্জা আব্বাস। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে তিনি প্রথমবারের মতো সংসদের অধিবেশনে যোগ দেন।
অধিবেশনে সভাপতিত্ব করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। মির্জা আব্বাসকে স্বাগত জানিয়ে স্পিকার বলেন, দীর্ঘদিন চিকিৎসা শেষে তিনি সংসদে ফিরেছেন।
এর আগে দিনের শুরুতেই সংসদ ভবনে যান মির্জা আব্বাস। সেখানে তার দপ্তরের কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান। পরে নির্ধারিত কার্যালয়ে গিয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন তিনি। প্রথম দিনের কাজের অংশ হিসেবে বেশ কিছু নথিপত্র পর্যালোচনা করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরপরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। শারীরিক অসুস্থতার কারণে পরবর্তী সময়ে তাকে দীর্ঘদিন দেশের বাইরে থেকে চিকিৎসা নিতে হয়।
দীর্ঘ চিকিৎসা পর্ব শেষে দেশে ফিরে এবারই প্রথম সংসদীয় কার্যক্রমে সরাসরি অংশ নিলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

মতামত দিন