ডিসেম্বরের প্রথম সপ্তাহে মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা।
শের মেডিকেল ও ডেন্টাল কলেজে চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ডিসেম্বরের প্রথম সপ্তাহে আয়োজনের প্রস্তুতি চলছে। পরীক্ষা আয়োজনের সম্ভাব্য সময় নিয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা চলছে।
বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করার বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। অধিদপ্তরের মহাপরিচালক এ বিষয়ে পরবর্তী ঘোষণা দেবেন।
ওই কর্মকর্তা বলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এখনো নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি। আলোচনা শেষে শিগগিরই তারিখ জানানো হবে।
প্রতি বছর সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে শিক্ষার্থী ভর্তির আগে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির পর নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফল ও পরবর্তী আনুষ্ঠানিকতা শেষ করে শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি সম্পন্ন করা হয়। এর আগে সংশ্লিষ্ট মেডিকেল ও ডেন্টাল কলেজের আসনসংখ্যাও প্রকাশ করা হয়।
গত শিক্ষাবর্ষে দেশের পুরনো ও প্রথম সারির আটটি মেডিকেল কলেজের আসন সংখ্যা কমানো হয়েছিল। প্রতিটি কলেজ থেকে ২৫টি করে আসন কমিয়ে ২৫০ থেকে ২২৫ করা হয়। কলেজগুলো হলো—ঢাকা মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ, ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং রংপুর মেডিকেল কলেজ।
এ ছাড়া শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের আসনও কমানো হয়। সেখানে ২৩০টি থেকে পাঁচটি আসন কমিয়ে মোট আসনসংখ্যা ২২৫ করা হয়েছিল।
মতামত দিন