তিন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি, নতুন দায়িত্বে দুই মন্ত্রণালয়ে।
সরকারের প্রশাসনে সচিব পদে নতুন তিন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পর তাদের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমকে সচিব পদে উন্নীত করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজীকে সচিব পদে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
জনপ্রশাসনের অতিরিক্ত সচিব এ এন এম বজলুর রশীদও সচিব পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতির পর তাকে স্বাস্থ্যসেবা বিভাগে পদায়ন করা হয়েছে।
এদিকে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বর্তমান সচিব কানিজ মওলাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

মতামত দিন