হাসপাতালে ভর্তি জ্বালানিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি।
নিজেস্ব প্রতিবেদক:
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান রাষ্ট্রপতি।
সেখানে চিকিৎসকদের সঙ্গে কথা বলে টুকুর শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানতে চান তিনি।
এ সময় রাষ্ট্রপতি জ্বালানিমন্ত্রীর দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানান এবং চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।
এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে অসুস্থ হয়ে পড়লে ইকবাল হাসান মাহমুদ টুকুকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

মতামত দিন