ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

বাংলাবান্ধা সীমান্তে মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন জিরো পয়েন্ট।

নিজেস্ব প্রতিবেদক:

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বউত্তরের সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সোমবার (৩১ আগস্ট) সকালে তিনি বাংলাবান্ধা স্থলবন্দর ও সীমান্তের জিরো পয়েন্ট ঘুরে দেখেন।

সফরের শুরুতে রাষ্ট্রদূত বাংলাবান্ধা স্থলবন্দরে পৌঁছান। সেখানে বন্দরের বিভিন্ন কার্যক্রম ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন তিনি। পরে দেশের সর্বউত্তরের সীমান্তবর্তী জিরো পয়েন্টে যান।

জিরো পয়েন্টে অবস্থানকালে সীমান্ত এলাকার পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য দেখেন মার্কিন রাষ্ট্রদূত। সফরের স্মৃতি ধরে রাখতে নিজের মুঠোফোনে ছবি তুলতেও তাকে দেখা যায়।

বাংলাবান্ধা পরিদর্শন শেষে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের উদ্দেশে রওনা হন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সেখানে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখার কর্মসূচি রয়েছে তার।

এ ছাড়া স্বাস্থ্যসেবা খাতে অনুদানসংক্রান্ত একটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে মার্কিন রাষ্ট্রদূতের। হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভাতেও অংশ নেবেন তিনি।

রাষ্ট্রদূতের এই সফরকে ঘিরে বাংলাবান্ধা স্থলবন্দর ও সীমান্ত এলাকায় স্থানীয়দের মধ্যেও আগ্রহ দেখা যায়।

মতামত দিন