শিক্ষার সব স্তরে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ।
শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জোরদারে শিক্ষার বিভিন্ন স্তরে জাতীয় পর্যায়ে পবিত্র কোরআন প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এ কার্যক্রমের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (২৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ বাড়ানোর লক্ষ্যেই শিক্ষার বিভিন্ন স্তরে এ প্রতিযোগিতা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে জাতীয় পর্যায়ের পবিত্র কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞানচর্চার পাশাপাশি নৈতিকতা ও মূল্যবোধ বিকাশে উৎসাহ দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।
এর আগে গত ১৮ জুন শিক্ষাপ্রতিষ্ঠানে কোরআন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন ড. আ ন ম এহছানুল হক মিলন। তখন তিনি বলেছিলেন, শিক্ষার্থীদের নৈতিকতা, পারিবারিক মূল্যবোধ ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে সমন্বিতভাবে কাজ করছে সরকার।

মতামত দিন