ছয় জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা।
দেশের দক্ষিণাঞ্চলের ছয় জেলায় আজ সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে এ সতর্কতার কথা জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর বলছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এর সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
ঝড়ো আবহাওয়ার আশঙ্কায় ওই ছয় এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এ সময় নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
মতামত দিন