রাজনীতি
ছবি: সংগৃহীত

শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে নতুন মন্ত্রীদের শ্রদ্ধা নিবেদন।

নিজেস্ব প্রতিবেদক:

নতুন দায়িত্ব পাওয়ার পর বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সরকারের নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর জিয়া উদ্যানে গিয়ে দুই নেতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে তারা ফাতেহা পাঠ করেন। পরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও দেশের মানুষের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা দায়িত্ব গ্রহণের পর এটি ছিল দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রীর সমাধিতে তাদের আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি।

মতামত দিন