রাজনীতি
ছবি: সংগৃহীত

স্মৃতিসৌধে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা নিবেদন।

নিজেস্ব প্রতিবেদক:

নতুন দায়িত্ব নেওয়ার পর জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী। শনিবার (২২ আগস্ট) দুপুরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।

শ্রদ্ধা নিবেদনকারী মন্ত্রীদের মধ্যে রয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ।

এ ছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সারও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান।

এর আগে শনিবার সকালে একই স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হয় শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পড়ান। শপথ অনুষ্ঠানের পর তাদের প্রত্যেকের দায়িত্বের মন্ত্রণালয় ও বিভাগ নির্ধারণ করে দেওয়া হয়।

নতুন দায়িত্ব গ্রহণের পর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মরণ করেন সরকারের নতুন সদস্যরা।

মতামত দিন