জাতীয়
ছবি: সংগৃহীত

রোববার বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল।

নিজেস্ব প্রতিবেদক:

রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে উঠতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল রোববার (২৩ আগস্ট) সকাল ১০টা ৫০ মিনিটে মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন তিনি।

রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে জানা গেছে, বঙ্গভবনে পৌঁছানোর মধ্য দিয়ে রাষ্ট্রপতির আনুষ্ঠানিক বাসভবনে ওঠার প্রক্রিয়া শুরু হবে। নতুন রাষ্ট্রপতির জন্য বঙ্গভবনে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথ পড়ান। শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্বে আসেন তিনি।

এর এক দিন আগে জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে জয়ী হন মির্জা ফখরুল। তার প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর বিএনপির মহাসচিবের পদ থেকেও সরে দাঁড়ান মির্জা ফখরুল। দীর্ঘ সময় দলটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের পর এবার দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব নিলেন তিনি।

শপথ অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

মতামত দিন