জাতীয়
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে লাল গোলাপে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে ভোটের ফল ঘোষণা হওয়ার পরপরই নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এর আগে দুপুর ২টায় সংসদ ভবনের সভাকক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। নির্ধারিত সময় বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর শুরু হয় গণনা। পরে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করে।

এবারের নির্বাচনে বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য। সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর দীর্ঘ ৩৫ বছরের মধ্যে এবার দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের সরাসরি ভোট দেওয়ার প্রয়োজন হলো। এর আগে ১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা ফিরে আসার পর একই বছর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হয়েছিল।

ফল ঘোষণার পর সংসদ ভবনেই মির্জা ফখরুলকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

মতামত দিন