জাতীয়
ছবি: সংগৃহীত

মির্জা ফখরুলকে চীন-যুক্তরাজ্যের অভিনন্দন, সম্পর্ক জোরদারে আগ্রহ।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে চীন ও যুক্তরাজ্য। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ফল প্রকাশের পর ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস ও ব্রিটিশ হাইকমিশন পৃথক বার্তায় তাকে শুভেচ্ছা জানায়।

রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার কিছুক্ষণের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন বার্তা প্রকাশ করে চীনা দূতাবাস। এর কিছু সময় পর একইভাবে শুভেচ্ছা জানায় ব্রিটিশ হাইকমিশন।

জাতীয় সংসদে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণের পর প্রধান নির্বাচন কমিশনার ফল ঘোষণা করেন।

অভিনন্দন বার্তায় চীনা দূতাবাস বাংলাদেশ-চীন সম্পর্কের গুরুত্ব তুলে ধরে। নতুন পরিস্থিতিতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর প্রত্যাশা জানিয়ে চীন বলেছে, অভিন্ন স্বার্থে যৌথভাবে কাজ করলে উভয় দেশের জনগণই উপকৃত হবে।

অন্যদিকে ব্রিটিশ হাইকমিশনও নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছে। বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের সম্পর্ক ও অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানিয়েছে তারা।

দুই দেশের কূটনৈতিক বার্তায় নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ ও তাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশাই গুরুত্ব পেয়েছে।

মতামত দিন