বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার।
নিজেস্ব প্রতিবেদক:
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুত আবারও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, ১৮ আগস্ট মঙ্গলবার দেশের মোট বা গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৭ দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলারে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম ৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভের পরিমাণ ৩২ দশমিক ৪৪ বিলিয়ন ডলার।
অর্থাৎ, গ্রস রিজার্ভ ও আইএমএফের বিপিএম ৬ হিসাব—দুই সূচকেই দেশের বৈদেশিক মুদ্রার মজুতের বর্তমান অবস্থান প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

মতামত দিন