জাতীয়
ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরও সময়ের প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের মূল্যায়নকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর মতে, সরকারের পক্ষ থেকে পরিস্থিতির উন্নতি হয়েছে বলা হলেও জনগণের প্রত্যাশা পূরণে আরও সময় প্রয়োজন।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এখনো ছয় মাস পূর্ণ হয়েছে। এই সময়ের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্কারসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, যার কিছু ইতোমধ্যে দৃশ্যমান।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সাম্প্রতিক কিছু সংকটও সরকার সফলভাবে সামাল দিয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আন্তর্জাতিকভাবে জ্বালানি তেল ও গ্যাস সরবরাহে চাপ তৈরি হলেও বাংলাদেশে প্রায় এক মাস দাম বাড়ানো হয়নি। পরে বোরো মৌসুম শেষ হওয়ার পর পরিস্থিতি বিবেচনায় সহনীয় মাত্রায় জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়।

তিনি বলেন, গ্যাস ও জ্বালানি সংকট দীর্ঘদিনের জমে থাকা সমস্যা। অল্প সময়ের মধ্যে এসব পুরোপুরি সমাধান করা সম্ভব নয়। তবে সংকট মোকাবিলার পাশাপাশি ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরবরাহ ঠিক রাখা এবং নির্দিষ্ট সময়ের জন্য মজুত গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার।

আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার নিজেদের কাজের মূল্যায়ন করবে, তবে শেষ পর্যন্ত জনগণই বলবে পরিস্থিতি কতটা উন্নত হয়েছে।

মতামত দিন