জাতীয়
ছবি: সংগৃহীত

শতভাগ জিপিএ-৫ নিয়ে বিতর্ক, নাছিমা কাদির মোল্লা স্কুলকে শোকজ করল বোর্ড।

নিজেস্ব প্রতিবেদক:

এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ পাওয়াকে কেন্দ্র করে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস নিয়ে প্রশ্ন উঠেছে। বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি খতিয়ে দেখতে প্রতিষ্ঠানটির কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

রোববার জারি করা অফিস আদেশে বোর্ড জানায়, শতভাগ জিপিএ-৫ নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি নিয়মবহির্ভূত কোনো পদ্ধতি ব্যবহার করেছে কি না, তা নিয়ে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগের বিষয়ে সাত কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে স্কুল কর্তৃপক্ষকে। একই সঙ্গে শিক্ষার্থীদের ভর্তি, নবম শ্রেণির নিবন্ধন, নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ এবং এসএসসি পরীক্ষার ফরম পূরণের সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র নিয়ে সশরীরে বোর্ডে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়া গেলে সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মতামত দিন