জাতীয়
ছবি: সংগৃহীত

সৌরবিদ্যুৎ ছাড়া রিকশা চার্জ করলে মিলবে না নিবন্ধন, দিতে হবে জরিমানাও।

নিজেস্ব প্রতিবেদক:

ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশার চার্জিং ব্যবস্থা নিয়ে নতুন নিয়ম করতে যাচ্ছে সরকার। ভবিষ্যতে এসব যানবাহনের ব্যাটারি সৌরবিদ্যুৎ দিয়ে চার্জ করার শর্তে নিবন্ধন দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

সোমবার সচিবালয়ে এক পর্যালোচনা সভা শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, সিটি করপোরেশন ও পৌরসভার নিবন্ধনের আওতায় আনা হবে ব্যাটারিচালিত রিকশাগুলোকে। তবে নিবন্ধন পেতে হলে সৌরবিদ্যুৎ ব্যবহার করতে হবে।

সাধারণ বিদ্যুৎ ব্যবহার করে ব্যাটারি চার্জ করলে নতুন করে নিবন্ধন দেওয়া হবে না। এমনকি নিবন্ধিত কোনো রিকশার ক্ষেত্রে নিয়ম ভাঙার প্রমাণ পাওয়া গেলে পরবর্তী সময়ে নিবন্ধন নবায়নও বন্ধ হতে পারে।

নতুন নীতিমালায় নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানার ব্যবস্থাও রাখা হচ্ছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

সরকারের লক্ষ্য হলো, ব্যাটারিচালিত যানবাহনের চার্জিংয়ে জাতীয় গ্রিডের ওপর চাপ কমানো এবং একই সঙ্গে সৌরবিদ্যুতের মতো পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানো।

মতামত দিন