রাজনীতি
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন ৪ মুখ, আছেন রিজভী-আমান।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে চার নতুন সদস্য যুক্ত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে দলটি এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

নতুন সদস্যরা হলেন—দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা মো. আমান উল্লাহ আমান, অধ্যাপক ড. ফরহাদ হালিম এবং সাবেক সচিব মো. ইসমাইল জবিউল্লাহ।

দলীয় সূত্রে বলা হয়েছে, নীতিনির্ধারণী পর্যায়ে এসব নেতার অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যেই তাদের স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিএনপির নীতিনির্ধারকদের আশা, নতুন সদস্যরা নিজেদের অভিজ্ঞতা ও পরামর্শ দিয়ে দল ও জনগণের স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখবেন।

মতামত দিন