অপরাধ
ছবি: সংগৃহীত

মাদারীপুরে মহিলা মাদরাসায় ককটেল বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী।

নিজেস্ব প্রতিবেদক:

মাদারীপুরের কালকিনিতে মহিলা মাদরাসার ভেতরে বিস্ফোরণে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদরাসায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আবিদা আক্তার (১১), জান্নাত (১২), তাসমিয়া আক্তার (১১), মিনহা (১১) ও সুলতানা (১১) রয়েছে। তাদের জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ বলছে, মাদরাসার সিঁড়ির পাশে গতকাল থেকেই পড়ে ছিল জর্দার কৌটার মতো দেখতে বস্তুটি। সকালে সেটি বিস্ফোরিত হলে শিক্ষার্থীরা আহত হয়। স্থানীয় পুলিশ কর্মকর্তার ভাষ্য, এটি বাইরে থেকে কেউ নিক্ষেপ করেনি।

মাদরাসার মাহতামিম হাফিজুর রহমান জানান, হঠাৎ বিস্ফোরণের ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কীভাবে ঘটনাটি ঘটেছে, শুরুতে তারা বুঝতে পারেননি।

অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা জানান, বস্তুটি দেখতে অনেকটা টেনিস বলের মতো ছিল এবং শিক্ষার্থীরা আগের দিন সেটি হাতে নিয়ে নড়াচড়া করেছিল।

ঘটনার পর পুলিশ, র‌্যাব ও সিআইডির কর্মকর্তারা তদন্ত শুরু করেছেন।

মতামত দিন