অপরাধ
ছবি: সংগৃহীত

সালমান শাহর মৃত্যুর বিতর্কে ফের আলোচনায় সামিরা, ভাইরাল ছবি নিয়ে ভিন্ন দাবি।

 নিজেস্ব প্রতিবেদক:

সালমান শাহর সাবেক স্ত্রী সামিরাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে সালমান শাহর বন্ধু মোস্তাক ওয়াইজ দাবি করেছেন, ভাইরাল হওয়া ছবির নারী সামিরা নন, তিনি অভিনেত্রী সাবরিনা।

মোস্তাকের ভাষ্য, ‘আশা ভালোবাসা’ সিনেমার শুটিংয়ের সময় ছবিটি তোলা হয়েছিল। সিনেমাটিতে সালমান শাহ ও শাবনাজ প্রধান চরিত্রে অভিনয় করেন, আর সাবরিনা ছিলেন পার্শ্বনায়িকার ভূমিকায়। শুটিংয়ের সময় সালমান দুষ্টুমি করে ভেন্টিলেটরের ফাঁক দিয়ে ছবিটি তুলেছিলেন বলেও জানান তিনি।

ডনের সঙ্গে সামিরার ছবি নিয়ে ছড়ানো বেশিরভাগ ছবিই সম্পাদিত বা ফটোশপ করা বলে দাবি করেছেন মোস্তাক। তবে তার বর্ণনায়, সামিরার সঙ্গে ডনের একটি ছবি সত্যিই তোলা হয়েছিল। একবার সামিরা ম্যাগাজিন পড়ার সময় সালমান ছবি তুলছিলেন। তখন ডন হাত বাড়িয়ে দিলে সেই মুহূর্তের একটি ছবি তোলা হয়।

সামিরাও ভাইরাল ছবিগুলো নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন। তার দাবি, পুরোনো একটি ছবি ব্যবহার করে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তিনি বলেন, ডন তার কাছে ছোট ভাইয়ের মতো ছিলেন এবং ঈদের সময় তিনি তাকে পা ছুঁয়ে সালাম করতেন।

১৯৯২ সালের ১২ আগস্ট ভালোবেসে সামিরাকে বিয়ে করেছিলেন সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার আকস্মিক মৃত্যুর পর থেকেই অভিনেতার মৃত্যু নিয়ে নানা প্রশ্ন ও বিতর্ক রয়েছে। পরিবারের পক্ষ থেকেও হত্যার অভিযোগ তোলা হয়েছিল।

স্বল্প ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠা সালমান শাহর মৃত্যুকে ঘিরে নানা গুঞ্জনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য নিয়েও এখনো আগ্রহ রয়েছে। তবে এসব ছবির সত্যতা যাচাই না করে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়।

মতামত দিন