জাতীয়
ছবি: সংগৃহীত

৫৬ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার।

 নিজেস্ব প্রতিবেদক:

জনস্বার্থে পুলিশের ৫৬ কর্মকর্তাকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে সাতজন সহকারী পুলিশ কমিশনার এবং ৪৯ জন পুলিশ পরিদর্শক রয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্ত জানানো হয়।

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতা প্রয়োগ করে কর্মকর্তাদের অবসরে পাঠানো হয়েছে। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। বিধি অনুযায়ী অবসরকালীন সুবিধাও পাবেন তারা।

অবসরে যাওয়া পুলিশ পরিদর্শকদের অনেকে জেলা পুলিশ, ডিএমপি, সিআইডি, পিবিআই, এসবি ও রেলওয়ে পুলিশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে কর্মরত ছিলেন।

একই আইনের আওতায় সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার সাত কর্মকর্তাকেও জনস্বার্থে অবসর দেওয়া হয়েছে।

মতামত দিন